بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
জামিয়া ওসমানিয়া মারকাযুল হুদা মিরপুর মাদ্রাসার পক্ষ থেকে আমাদের অন্যতম মুরব্বী ও সম্মানিত উস্তাদ, প্রখ্যাত আলেমে দীন হযরত মাওলানা মাহদী হাসান মিরাজ সাহেব দা.বা.-এর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
হুজুর তাঁর গভীর ইলমী প্রজ্ঞা এবং অনুপম চারিত্রিক মাধুর্য দিয়ে মাদ্রাসার ছাত্র ও শিক্ষক সকলের কাছেই অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার পাত্র। প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় তাঁর নিরলস পরিশ্রম ও দিকনির্দেশনা জামিয়ার অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন এবং তাঁর সকল দ্বীনি খেদমতকে আরও বেশি ফলপ্রসূ করেন।
সকলের কাছে হুজুরের জন্য আন্তরিক দোয়া কামনা করা হচ্ছে।
আমিন।

0 মন্তব্যসমূহ