১। ছেলে/মেয়ের পড়া-লেখা ও আমল আখলাকের উন্নিতিকল্পে মাদ্রাসা কর্তৃপক্ষ যে কর্মপদ্ধতি অবলম্বন করে তাতে একাত্মতা পোষণ করে সার্বিক সহযোগিতা করা আপনার নৈতিক দায়িত্ব মনে করবেন।


২। মাদ্রাসার নির্ধারিত ছুটি ব্যতিত নিজ অনুরোধে ছুটি না নেয়া বাঞ্চনীয়।


৩। নির্ধারিত সময় ছাড়া টেলিফোন করে সাক্ষাতের অনুরোধ করে ছেলে/মেয়ের পড়া-লেখায় বিঘ্নতা সৃষ্টি করবেন না।


৪। (আল্লাহ না করুক) কখনো ছেলে/মেয়ে পালিয়ে গেলে, হারিয়ে গেলে বা যে কোন দুর্ঘটনার কবলে পড়লে কর্তৃপক্ষ কোন অবস্থায় দায়ী থাকবে না এবং অভিভাবক কর্তৃপক্ষ বা কোন শিক্ষকের সাথে অশোভনীয় আচরণ বা তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারবেন না।


৫। ছেলে/মেয়ের জিনিস-পত্র নিজেকই হেফাজত করতে হবে, খোদা নাখান্তা কোন জিনিস হারিয়ে বা নষ্ট হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।


৬। ছেলে/মেয়ের পড়া-লেখা ও আমল আখলাকের খোঁজ-খবর নেয়া ও দায়িত্বশীল ওস্তাদ ও কর্তপক্ষের সাথে যোগাযোগ বজায় রাখা, আপনার একান্ত কর্তব্য মনে করবেন।


৭। বার্ষিক পরীক্ষায় যে কোন দুই বিষয়ে অকৃতকার্য হলে উপরের জামা'আতে উত্তীর্ণ হতে পারবে না। এছাড়া একাধারে দু'বছর ফেল করলে পরবর্তীতে ভর্তি নেয়া হবে না।


৮। প্রত্যেক ইংরেজী মাসের ৫ তারিখের মধ্যে খানা, নাস্তা ও বেতনের টাকা জমা দিতে হবে অন্যথায় খানা বন্ধ হয়ে যাবে।