জামিআ ওসমানিয়া মারকাযুল হুদা-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি


এতদ্বারা দ্বীনদার অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মিরপুর-১ এ অবস্থিত উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান জামিয়া ওসমানিয়া মারকাযুল হুদা-তে বিভিন্ন বিভাগে নতুন ছাত্র ভর্তি শুরু হতে যাচ্ছে।

​কেন আমাদের প্রতিষ্ঠানকে বেছে নেবেন?

১. ইফতা বিভাগ: এখানে ফিকহ ও ফাতাওয়ার পাশাপাশি আধুনিক অর্থনীতি, ব্যাংকিং এবং প্রয়োজনীয় ইংরেজি ও কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়।

২. দক্ষ শিক্ষক মন্ডলী: দেশের শীর্ষস্থানীয় মুফতীগণের তত্ত্বাবধানে কিতাব ও ইফতা বিভাগ পরিচালিত হয়।

৩. আধুনিক ও দ্বীনি সমন্বয়: নূরানী বিভাগের সাথে ১০ম শ্রেণি পর্যন্ত মানসম্পন্ন জেনারেল শিক্ষার ব্যবস্থা রয়েছে।

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ (ইফতা):

হিদায়া ছালিছ এবং নূরুল আনোয়ার (কিতাবুল্লাহ)।

​যোগাযোগের ঠিকানা:

মিরপুর-১ নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে রিক্সা যোগে বা পায়ে হেঁটে গুদারাঘাট লেকভিউ শাহী জামে মসজিদ সংলগ্ন।

বিস্তারিত জানতে কল করুন: ০১৮১৫-৩১৬০০৭