মুহতামিম সাহেবের

বাণী



আযীয তোলাবা!


আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।


মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া, যিনি তোমাদেরকে আম্বিয়া ও আওলিয়ায়ে কিরামের পথে এনে ইলমে নবুওয়্যতের উজ্জ্বল জ্যোতিতে জীবনকে আলোকময় করে তুলতে ইলমে নববীর নিশান বরদার জামিয়া ওসমানিয়া মারকাযুল হুদা মিরপুর মাদ্রাসায়  ভর্তি হওয়ার সুযোগ দিয়েছেন। তোমরা যদি আল্লাহ্ প্রদত্ত এ মহা নিয়ামতের যথাযথ ব্যবহারের মাধ্যমে শুরুর গুজারি করো, তবে এর প্রতিদানে আল্লাহ তায়ালা তোমাদের যোগ্যতা ও প্রতিভাকে আরও বাড়িয়ে দেবেন।


যতক্ষণ পর্যন্ত তোমরা স্বীয় সুপ্ত প্রতিভা ও আত্মচেতনাবোধ জাগ্রত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিছুই করতে পারবে না।


দরূস শুরুর প্রারম্ভেই এ শিক্ষার প্রকৃত লক্ষ্য ও সঠিক মর্যাদা উপলদ্ধি করতঃ জ্ঞানলাভ ও যোগ্যতা বৃদ্ধিকে অন্যতম লক্ষ্য হিসেবে বেছে নাও। ইনশা-আল্লাহ সাফল্য ও শান্তি তোমাদের পদ-চুম্বন করবেই। আখিরাতেও আল্লাহ্র দরবারে আনন্দময় উজ্জ্বল মুখমণ্ডল নিয়ে হাযির হতে পারবে।


অত্র জামিয়া হক্কানি আলেম ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য মানুষ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে। সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে অত্র প্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রম পরিচালিত হচ্ছে।


কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে অত্র ম্যানুয়েল দিক নির্দেশনার কাজ করবে। এর সফল বাস্তবায়নে তোমাদের আন্তরিক প্রচেষ্টার সাথে সাথে সম্মানিত অভিভাবকদের সহযোগিতাও একান্ত প্রয়োজন। আমি আশা করি, আমার প্রতিটি ছাত্র মাদ্রাসার নিয়ম-শৃঙ্খলা বিধি-বিধানের প্রতি সদা অনুগত থাকবে। নবী-রাসূল (স.) এর উত্তরসূরী হিসেবে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে।


আমাদের আকাবির ও আসলাফগণ ইছলাহে নক্স (আত্ম সংশোধন), ইছলাহে কওম (জাতি সংশোধন) ও ইছলাহে হুকুমাতের (রাষ্ট্র সংশোধন) যে খেদমত আঞ্জাম দিয়েছিলেন তোমরা তার অগ্রসৈনিক; আমার বিশ্বাস, আমার ছাত্ররা আকাবিরদের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটিয়ে নিজেদের এবং প্রতিষ্ঠান ও জাতির ক্রমোন্নতিতে প্রশংসনীয় অবদান রাখতে সক্ষম হবে। আমাদের নিরলস প্রচেষ্টার সাথে মহান রাব্বুল আলামীনের রহমত সহায় হোক। আমীন!

🔍


_______________________________________________________________________________________________দোয়াগো- দোয়াযো

হযরত মাওলানা মুফতি জামাল উদ্দিন পিরোজপুরী 

ফোন: +8801980-010717

ফোন: +8801815-316007